১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল ৪১ কোটিতে বিক্রি

  • আপলোড সময় : ০১:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৪১ কোটি টাকা। এই নিলামটি অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় হেরিটেজ অকশনসে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠানটি বলটির জন্য এক কোটি ডলার দাম প্রত্যাশা করেছিল এবং এটিকে ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফুটবল’ হিসেবে বিবেচনা করেছিল।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে ম্যারাডোনা দুটি গোল করেন। প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত, যেখানে তিনি হাত দিয়ে বল জালে জড়ান। ম্যারাডোনা পরে বলেছিলেন, ‘গোলটি ছিল কিছুটা মাথা দিয়ে আর কিছুটা ‘ঈশ্বরের হাত’ দিয়ে করা।’

ম্যাচের রেফারি আলি বিন নাসের বলটি ম্যাচ শেষে নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং ২০২৩ সালে তিনি একটি চিঠিতে নিশ্চিত করেন যে, এটি ছিল ওই ম্যাচে ব্যবহৃত একমাত্র বল।

বিন নাসের ২০২২ সালে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। ২০২৩ সালে নতুন মালিক এটি আবার নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা বিক্রি করতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল ৪১ কোটিতে বিক্রি

আপলোড সময় : ০১:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬