০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পাওনাদারদের চাপের পর ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবার নিখোঁজ

  • আপলোড সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 5

চাঁদপুরে পিন্টু দাস নামে এক স্বর্ণলঙ্কার ব্যবসায়ী তার পরিবারের ৪ সদস্যসহ সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। পাওনাদারদের টাকা চাওয়ার পর থেকেই তারা উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পিন্টু দাস চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের সত্ত্বাধিকারী। নিখোঁজ পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রুপম দাস। অভিযোগ রয়েছে, আবুল বারাকাত লিজন পাটোয়ারী নামে এক ব্যক্তির হুমকি-ধামকির পর পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

আবুল বারাকাত জানান, পিন্টু দাস থেকে স্বর্ণালঙ্কার বাবদ ৬ লাখের বেশি টাকা পাওনা রয়েছে, যার স্ট্যাম্প রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ওই টাকা চাইলে পিন্টু ২০ দিনের সময় নেন। এরপর থেকে তিনি ও তার পরিবার নিখোঁজ।

চাঁদপুর জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার বলেন, পিন্টু সমিতির সাধারণ সদস্য হলেও কার্যকরী কমিটির কেউ নন। তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে।

পিন্টু দাসের ভাড়া বাসাটি তালাবদ্ধ রয়েছে এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান এসকে শিল্পালয়েও তালা ঝুলছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, পিন্টু দাসের স্থায়ী বাড়ি চট্টগ্রাম এবং তার স্ত্রী রিমির বাড়ি কুমিল্লা। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

চাঁদপুরে পাওনাদারদের চাপের পর ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবার নিখোঁজ

আপলোড সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬