১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা

  • আপলোড সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আজ সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

মেসি তার পোস্টে উল্লেখ করেন, “ফাইনালের পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।” তিনি জানান, এই সিদ্ধান্ত নিতে গিয়ে তার হৃদয়ে ব্যথা হয়েছে, তবে তিনি মনে করেন এটি সঠিক সময়।

মেসি বলেন, “আমি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি সবসময় লড়াই করেছি।” তিনি আরও জানান, জাতীয় দলে থাকা তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা ছিল এবং তিনি তরুণ খেলোয়াড়দের প্রতি সমর্থন জানান।

তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে পাওয়া সব ভালোবাসার জন্য ধন্যবাদ।” মেসি তার পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি এই শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি।”

মেসি তার পোস্টে উল্লেখ করেন, “আর্জেন্টাইন হিসেবে জন্ম দেয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।”

Tag :
জনপ্রিয় সংবাদ

মেসির আন্তর্জাতিক শিরোপার সংখ্যা ও ক্যারিয়ারের সাফল্য

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা

আপলোড সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬