১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির আন্তর্জাতিক শিরোপার সংখ্যা ও ক্যারিয়ারের সাফল্য

  • আপলোড সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

লিওনেল মেসি, আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি, আন্তর্জাতিক ফুটবলে তার ক্যারিয়ারে মোট ছয়টি বড় শিরোপা অর্জন করেছেন। ২০০৫ সালে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তার শিরোপা যাত্রা শুরু হয়।

মেসি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনার পদক জেতেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে মূল জাতীয় দলের জন্য শিরোপা জিততে তাকে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত।

২০২১ সালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা কাটে। পরবর্তীতে ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ‘ফিনালিসিমা’ শিরোপা জেতেন তিনি।

মেসির ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য আসে ২০২২ কাতার বিশ্বকাপে, যেখানে তিনি ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরার মুকুট এনে দেন। ২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জিতে তিনি জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অধ্যায়কে স্মরণীয় করে রাখেন।

মেসি ২০০৭টি আন্তর্জাতিক ম্যাচে ১২৫ গোল করেছেন, যা তাকে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদায়ী অনুষ্ঠানের দিন কফিনে ফিরে এলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা

মেসির আন্তর্জাতিক শিরোপার সংখ্যা ও ক্যারিয়ারের সাফল্য

আপলোড সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬