০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মারধরের অভিযোগ তুলে হত্যার হুমকি, পুলিশ তদন্তে নেমেছে

  • আপলোড সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 0

কুমিল্লার চান্দিনায় মারধরের শিকার হয়ে ফেসবুক লাইভে এসে হামলাকারীকে জবাই করার হুমকি দিয়েছেন মেহেদী হাসান নামে এক যুবক। সোমবার (৩১ আগস্ট) দুপুরে তার ফেসবুক আইডিতে প্রকাশিত প্রায় ২ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

মেহেদী হাসান নবাবপুর ইউনিয়নের আটচাইল গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি নিজেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন, তবে তার কোনো দলীয় পদ নেই বলে দাবি করেন। লাইভ ভিডিওতে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাকে মারধর করা হয়েছে।

মেহেদী হাসান দাবি করেন, পাশের রাণীচড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে হোসেন মিয়াসহ কয়েকজন তাকে মারধর করেছেন। ঘটনার বিচার দাবি করে তিনি ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন এবং বলেন, বিচার না হলে তিনি হামলাকারীকে জবাই করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় রাণীচড়া গ্রামে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। তবে কী নিয়ে বিরোধের সূত্রপাত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ফেসবুকে ভিডিওটি আমাদের নজরে এসেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে আছে।’ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর পর বাবারও মৃত্যু

কুমিল্লায় মারধরের অভিযোগ তুলে হত্যার হুমকি, পুলিশ তদন্তে নেমেছে

আপলোড সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬