০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার বিনিময়ে ব্যক্তিগত তথ্য বিক্রি: ডিসমিসল্যাবের অনুসন্ধান

  • আপলোড সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মোবাইল ফোনের কললিস্ট, লোকেশন ও জাতীয় পরিচয়পত্রের তথ্য। ডিসমিসল্যাবের অনুসন্ধানে জানা গেছে, মাত্র এক হাজার টাকা পাঠালেই এসব তথ্য পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও টেলিগ্রাম চ্যানেলে এসব তথ্যের বিজ্ঞাপন প্রকাশ্যে বিক্রি হচ্ছে। বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে এই তথ্য কেনাবেচা হচ্ছে। ডিসমিসল্যাব ১০টি সক্রিয় ওয়েবসাইট ও ৬০০টির বেশি বিজ্ঞাপন শনাক্ত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্রির জন্য বিভিন্ন ধরনের তথ্য রয়েছে, যেমন জাতীয় পরিচয়পত্রের বিস্তারিত, ফোন কলের তথ্য, লোকেশন, পাসপোর্ট তথ্য, এসএমএস তালিকা এবং অন্যান্য সরকারি নথি। এসব তথ্যের দামও নির্ধারিত রয়েছে।

ডিসমিসল্যাব জানায়, বিক্রেতারা ক্রেতার কাছে একটি মোবাইল নম্বর বা এনআইডি নম্বর দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য সংগ্রহ করে দেন। তথ্যের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনিক জরিমানার বিধান রয়েছে, যা ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এ বিষয়ে কর্তৃপক্ষের মন্তব্য জানতে ডিসমিসল্যাব নির্বাচন কমিশন, জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ ও এনটিএমসির সঙ্গে যোগাযোগ করেছে, তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতে ভোট দেওয়ার পর মানুষের হতাশা: হাফিজ ইব্রাহিম

টাকার বিনিময়ে ব্যক্তিগত তথ্য বিক্রি: ডিসমিসল্যাবের অনুসন্ধান

আপলোড সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬