১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপলোড সময় : ১০:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 3

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করা হয়।

এ সময় পুলিশ তমালের ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে, বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের এপিপি রফিকুল ইসলাম জানান, এমপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল এবং তমালকে জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সভা শেষে ফেরার পথে এমপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় সংসদ সদস্য অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১৭ আগস্ট এ মামলার অপর দুই আসামি মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা: ২৬তম হত্যাকাণ্ড

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ১০:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬