১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতকক্ষে বিরিয়ানি খেয়ে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দিলেন সাহেদ

  • আপলোড সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 1

ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছেন। নতুন তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে আদালতকক্ষে আসামি সাহেদ ও তার আইনজীবী একসঙ্গে বিরিয়ানি খাচ্ছিলেন। বিচারক এ সময় আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের পেশকার মো. জাহিদুল জানান, সাহেদের আইনজীবী বিচারকের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন। খাওয়া শেষে সাহেদকে ১২টা ৪৫ মিনিটে আদালতকক্ষ থেকে বের করে হাজতখানায় নেওয়া হয়।

মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, তবে সাক্ষী আদালতে হাজির হননি। এ কারণে দুদকের প্রসিকিউটর মো. নূরে আলম সময় চেয়ে আবেদন করেন। কারাগার থেকে আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়, অন্যদিকে জামিনে থাকা অপর পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় অধ্যাপক আবুল কালাম আজাদকে আসামি করা না হলেও তার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়ন না করা রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করেছেন এবং রোগীপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১২ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা: ২৬তম হত্যাকাণ্ড

আদালতকক্ষে বিরিয়ানি খেয়ে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দিলেন সাহেদ

আপলোড সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬