০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 2

গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানোর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিফাতের বিরুদ্ধে তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগও রয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

তবে সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে কোনো ব্যক্তিগত বিরোধ বা জটিলতা ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ। ওসি গোলাম রাব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার

আপলোড সময় : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬