০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমেছে, তবে বেগুন-টমেটো-শিম এখনও চড়া

  • আপলোড সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 1

রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, জালি ও পেঁপেসহ কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন, টমেটো ও শিম এখনও চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজার, যাত্রাবাড়ী, কাপ্তান বাজার, রায়সাহেব বাজার, বাবুবাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, যা ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। পটোল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, করলা ও জালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

তবে কয়েকটি সবজির দাম এখনও চড়া। লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামের সবজির মধ্যে রয়েছে শিম, যার বাজারভেদে প্রতি কেজির দাম ১৬০ থেকে ২০০ টাকা।

অন্যদিকে, সরকার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন বাজারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

মাছের বাজারেও চড়া দামের কারণে ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে। বাজারে রুই-কাতল মাছ ৩৮০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকা কেজি এবং গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমেছে, তবে বেগুন-টমেটো-শিম এখনও চড়া

আপলোড সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬