০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বিজ্ঞাপনের বদলে বিজ্ঞানীদের ছবি ও অবদান তুলে ধরা হচ্ছে

  • আপলোড সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 3

চীনের ব্যস্ততম সড়ক, শপিংমল ও সাবওয়ে স্টেশনের বিলবোর্ডগুলোতে এখন দেশটির বরেণ্য বিজ্ঞানীদের ছবি ও তাদের অবদান প্রদর্শিত হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের মাঝে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা ও সঠিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। শানদং ও আনহুই প্রদেশের পর এখন হেনান, জিয়াংসি এবং হুবেই প্রদেশের বিভিন্ন শহরেও এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

চীনা ডিজিটাল সংবাদমাধ্যম পেংপাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শানদং প্রদেশের হেজে ও জিবো, ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর এবং আনহুই প্রদেশের হেফেই শহরের শপিং মলগুলো থেকে বাণিজ্যিক বিজ্ঞাপন সরানো হয়েছে। সেখানে এখন চিয়েন শুয়েশেন, তেং চিয়াশিয়ান, চিয়েন সানছিয়াং এবং কুও ইয়ংহুয়াইয়ের মতো বিজ্ঞানীদের বিশাল পোস্টার শোভা পাচ্ছে।

হেনান প্রদেশের ঝেংঝৌ, জিয়াংসি প্রদেশের নানচাং এবং হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের প্রধান সড়ক ও ব্যস্ততম চত্বরগুলোতেও বিজ্ঞানীদের ছবি ও বাণী সংবলিত ডিজিটাল স্ক্রিনগুলোতে প্রচার করা হচ্ছে। গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, চীনের মহাকাশ কর্মসূচির জনক চিয়েন শুয়েশেন এবং প্রখ্যাত কৃষিবিদ ইউয়ান লংপিংয়ের মতো বিজ্ঞানীদের অবদান তুলে ধরা হচ্ছে।

দাশিয়াং নিউজের তথ্যমতে, ঝেংঝৌ শহরের পাতাল রেল স্টেশনের বিজ্ঞাপন বোর্ডে বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই প্রচার শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, বিজ্ঞাপনের প্রধান স্থানগুলোতে বরেণ্য ব্যক্তিত্বদের ছবি প্রদর্শন করা উচিত।

গত ২৫ আগস্ট ঝেংঝৌ শহরের একটি শপিং মলে বিজ্ঞানীদের ছবি ও বাণী প্রচার করা হয়। নানচাং শহরের একটি শপিং মলে ২৩ আগস্ট সন্ধ্যায় বিজ্ঞানীদের পোস্টার প্রদর্শন করা হয়। স্থানীয়রা বলছেন, বিজ্ঞানীরা আসল তারকা, যাদের অনুসরণ করা উচিত।

হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিজ্ঞানীদের ছবি ও বাণী প্রচারের মাধ্যমে শহরের কেন্দ্রবিন্দুকে বিজ্ঞানীদের জন্য উৎসর্গ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি-র মতামত বিভাগে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, এই ঘটনা বিজ্ঞান ও বিজ্ঞানীদের প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

চীনে বিজ্ঞাপনের বদলে বিজ্ঞানীদের ছবি ও অবদান তুলে ধরা হচ্ছে

আপলোড সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬