০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 0

কক্সবাজারের রামুতে প্রায় দুই হাজার আইফোন, ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামসহ পুলিশ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশ দাবি করেছে, তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।

এ ঘটনায় রামু থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর রামুর মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান বলেন, তারা বিভিন্ন প্রকল্পে কাজ করার কথা জানালেও বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানো হলে বিশেষায়িত তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শেয়ারবাজার, জুয়া ও বিভিন্ন কারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত ছিল। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছিল, ফলে তারা দেশত্যাগ করতে পারেনি।

এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং জব্দ করা ডিভাইস পরীক্ষা-নিরীক্ষার পর চক্রটির কার্যক্রম সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬