০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 0

বগুড়ার সোনাতলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক এ টি এম গোলাম রকিব, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু, জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক বগুড়া জোনের সদস্য সচিব সাজেদুর রহমান সুমন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি।

বালুয়াহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া, আন নুর সায়েন্টিফিক মাদ্রাসার পরিচালক গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিনারুল ইসলাম মিনার, মধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুইট মিয়া, পাকুল্লা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বোরহান উদ্দিন বিকো এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রতন মিয়া।

আলোচনা সভা শেষে উপজেলার ১৯৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, ফুল ও প্রাইজবন্ড তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬