১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইইউতে মাসিক স্বাস্থ্য সচেতনতায় ‘HerDays’ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান ‘HerDays’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান PaiSafe-এর সহযোগিতায় এবং ডিআইইউ বিজনেস ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘Know Your Cycle. Own Your Days.’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, মাসিকের ব্যথা, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস, মানসিক সুস্থতা, মাসিককালীন সমতা এবং মাসিকবান্ধব ক্যাম্পাসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অধিবেশন পরিচালনা করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকি। অধিবেশন শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘Mood Swing’ শিরোনামের একটি মূকাভিনয় পরিবেশন করা হয়। এতে অভিনয় করেন আল মাসুম সবুজ ও পরশমণি জ্যোতি। পরিবেশনাটিতে মাসিকের সময় নারীদের শারীরিক ও মানসিক অভিজ্ঞতা এবং তাদের প্রতি পরিবার ও কাছের মানুষের সহমর্মিতা ও বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরা হয়।

ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব ও কোষাধ্যক্ষ মাহমুদা শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা সচেতনতা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক ক্যাম্পাস পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে PaiSafe-এর মূল দর্শন ‘Safe. Soft. Smart.’ তুলে ধরা হয়। আয়োজকেরা বলেন, ‘HerDays’ কর্মসূচির মাধ্যমে মাসিক স্বাস্থ্য নিয়ে লজ্জা ও সংকোচের পরিবর্তে খোলামেলা আলোচনা, সঠিক জ্ঞান এবং পারস্পরিক সহমর্মিতার পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ডিআইইউতে মাসিক স্বাস্থ্য সচেতনতায় ‘HerDays’ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬