০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে কৃষিজমি ভরাট করে আবাসন প্রকল্পের কার্যালয় গুঁড়িয়ে দিল রাজউক

  • আপলোড সময় : ১০:২১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় অবস্থিত ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসন প্রকল্পের দোতলা কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। কৃষিজমি ও জলাশয় ভরাট করে অনুমোদন ছাড়াই প্রকল্প পরিচালনার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

রাজউকের নগর-পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়।

রাজউক জানায়, অভিযানের উদ্দেশ্য ছিল কৃষিজমি ও জলাশয় হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করে অবৈধভাবে আবাসন প্রকল্প পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রকল্পটির বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে।

এছাড়া, অভিযানে ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’ নামের বিধিবহির্ভূত আবাসন প্রকল্পের বিলবোর্ডও উচ্ছেদ করা হয়। রাজউক জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে অনুমোদনহীন প্রকল্পে জমি বা প্লট কেনা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে রাজউকের বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সাভারে কৃষিজমি ভরাট করে আবাসন প্রকল্পের কার্যালয় গুঁড়িয়ে দিল রাজউক

আপলোড সময় : ১০:২১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬