০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা গোলাকার বস্তু নিয়ে তদন্ত শুরু

  • আপলোড সময় : ০১:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের ফরেস্ট বিচ এলাকায় ছয়টি গোলাকার বস্তু ভেসে আসার ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি। বিশেষজ্ঞদের মতে, এ…

অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের ফরেস্ট বিচ এলাকায় ছয়টি গোলাকার বস্তু ভেসে আসার ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি। বিশেষজ্ঞদের মতে, এগুলো মহাকাশ থেকে আসা কোনো রকেটের ধ্বংসাবশেষ হতে পারে।

রোববার (৫ জুলাই) সংস্থাটি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বস্তুগুলোর প্রকৃতি যাচাই করার কাজ শুরু করেছে। পুলিশ সতর্ক করে জানিয়েছে, এগুলোতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকতে পারে, তাই পরীক্ষা-নিরীক্ষা চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, ফরেস্ট বিচের সৈকতে বড় আকারের ধাতব গোলকের মতো বস্তুগুলো পড়ে রয়েছে। কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, উদ্ধার হওয়া ছয়টির মধ্যে পাঁচটি নিরাপদে ড্রামে সংরক্ষণ করা হয়েছে, এবং বাকি একটি বস্তুও নিরাপদে সরানোর কাজ চলছে।

স্থানীয় খাবারের দোকান ‘স্পেস জাঙ্ক স্ন্যাক বক্স’ বিষয়টি নিয়ে বিশেষ খাবারের প্যাকেজ বিক্রি শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং এ ঘটনায় ফৌজদারি তদন্তও করা হচ্ছে না।

অ্যালিস গোরম্যান, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির মহাকাশ প্রত্নতত্ত্ববিদ, বলছেন যে বস্তুগুলোর গায়ে বায়ুমণ্ডলে প্রবেশের সময় সৃষ্ট পোড়া দাগ নেই। তিনি ধারণা করছেন, এগুলো রকেটের জ্বালানি ব্যবস্থার চাপযুক্ত সংরক্ষণ ট্যাংক হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এগুলো মহাকাশযানের অংশ নাও হতে পারে এবং সমুদ্রপথে ব্যবহৃত যন্ত্রাংশও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ৩০ হাজারেরও বেশি মহাকাশীয় ধ্বংসাবশেষ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশে উৎক্ষেপণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ধ্বংসাবশেষের সংখ্যা বাড়ছে, যা ভবিষ্যতে আরও বেশি মহাকাশীয় বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা গোলাকার বস্তু নিয়ে তদন্ত শুরু

আপলোড সময় : ০১:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬