১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড় হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

  • আপলোড সময় : ১১:১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ নিউজটি পড়া হয়েছে

ফিফা আসিয়ান কাপে নিজেদের মিশন শুরু করতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের দল। প্রথমার্ধে বাংলাদেশ দলের খেলা ছিল দুর্বল, দ্বিতীয়ার্ধে কিছুটা চেষ্টা করলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।

জাকার্তায় ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। চতুর্থ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের নৈপুণ্যে প্রথম বিপদ এড়ানো সম্ভব হলেও ১৮তম মিনিটে মালয়েশিয়ার ফরোয়ার্ড আরিফ আইমান গোল করে দলকে প্রথম লিড এনে দেন।

প্রথমার্ধের শেষভাগে বাংলাদেশ আরও একটি বড় ধাক্কা খায়। ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুল পাসে আবারও গোল করেন আরিফ আইমান, ফলে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির পর বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে ৫২তম মিনিটে মালয়েশিয়ার ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো তৃতীয় গোলটি করেন।

৭৬তম মিনিটে বাংলাদেশের সামনে গোল করার সুযোগ আসে, কিন্তু হামজা চৌধুরীর শট দুটি রুখে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বড় হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

আপলোড সময় : ১১:১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬