০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার, সালমানের স্টুডিও ভাঙচুরের অভিযোগ

  • আপলোড সময় : ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, শাহ আলম অনিক মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন এবং তার হয়ে এজেন্ট হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুর রহমান বলেন, “আমরা কিছু সময় আগে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।”

শাহ আলম অনিকের বাবার নাম আবু সাঈদ এবং তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।

ডিবি সূত্রের দাবি, গতকাল শনিবার রাতে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনিক সরাসরি জড়িত ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার, সালমানের স্টুডিও ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬