রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মন্তব্য করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তিনি বলেন, পুরো ঘটনাটি পরিষ্কার নয় এবং এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে মেঘনা সালমানের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, এক সময় সালমান তার কষ্টে কষ্টিত হয়ে বাসায় এসে বাসন ধোয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে কিছু কর্মকাণ্ডে হতাশ হয়ে তিনি সালমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু তালিকা থেকে সরিয়ে দেন।
মেঘনা অতীতে ইউনূস সরকারের সময়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে সালমানের সঙ্গে তার বার্তা নিয়ে মন্তব্য করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় সালমান তার বিরুদ্ধে কিছু ফালতু পোস্ট করে পাবলিকের সামনে ছোট করার চেষ্টা করেছিলেন।
সালমানের স্টুডিওতে হামলার প্রসঙ্গে মেঘনা প্রশ্ন তোলেন, হামলাকারীদের নাম-চেহারা না জানা সত্ত্বেও সালমান কীভাবে ঘটনাটিকে বিএনপির সঙ্গে যুক্ত করছেন। তিনি লেখেন, "এটা আমার কাছে পরিষ্কার লাগছে না।"
উল্লেখ্য, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সালমানের পক্ষ থেকে চাঁদা না দেওয়ার অভিযোগ করা হলেও পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
























