১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

  • আপলোড সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের পথে এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে এ কর্মসূচির ইভেন্ট খুলেছেন Shawn Ahmed (শাওন আহমেদ) নামে এক ব্যবহারকারী। কর্মসূচির স্থান হিসেবে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত ইভেন্টটিতে প্রায় ১ হাজার ৬০০ মানুষ সাড়া দিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪০০ ফেসবুক ব্যবহারকারী ইভেন্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ইভেন্টের বর্ণনায় বলা হয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন তার ট্রেনিং শেষ করে স্বাভাবিক রানিং পোশাক-টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রো স্টেশনে যান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তার পোশাককে ‘অশালীন’ বিবেচনা করে তাকে পুলিশ থামায় এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখে। তবে মেট্রোরেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেলে চলাচলের জন্য কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই।

এ প্রতিবাদ কর্মসূচিতে রানার, অ্যাথলেট, সাইক্লিস্ট, জিমগোয়ারসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এটি একটি শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ—স্বেচ্ছাচারী হয়রানির বিরুদ্ধে, স্পষ্ট নিয়মের দাবিতে, এবং যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণের পক্ষে।

সাজ্জাদ হোসেন প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ করান এবং ঢাকার বিভিন্ন পার্কে ভোরবেলা দৌড়ের প্রশিক্ষণ দেন। ঘটনার পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৫৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পুলিশ সদস্যের সঙ্গে তার কথোপকথন দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬