২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যদিও মাঠে তাদের জন্য হতাশা ছিল, তবে আর্থিক দিক থেকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে।
ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাবে। এর সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অতিরিক্ত ১ কোটি ৫ লাখ মার্কিন ডলারও দেওয়া হয়েছে, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে।
সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি টাকা। এবারের বিশ্বকাপে পুরস্কারের অর্থ আগের যেকোনো আসরের তুলনায় বেশি, মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বিতরণ করছে ফিফা।
চ্যাম্পিয়ন দল ৫ কোটি মার্কিন ডলার, রানার্সআপ ৪৭৫ কোটি টাকা, এবং তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ৪১৮ কোটি এবং ৩৮৯ কোটি টাকা পাবে। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা।
সিবিএফের কোষাগারে যোগ হওয়া এই পুরস্কার ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল ফুটবলে বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।























