লেবাননের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সোমবার (০৬ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন।
গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় লেবাননের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়েও গুরুত্ব আরোপ করেন।
গালিবাফ হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সমর্থনের জন্য তাদের প্রশংসা করেন এবং বলেন, এটি ইরান ও প্রতিরোধ অক্ষের গোষ্ঠীগুলোর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের প্রমাণ।
























