বিশ্বকাপের চলতি আসরে অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় মিসরের মুখোমুখি হবে।
আর্জেন্টিনা নিজেদের সবশেষ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে পরাজিত করে। অপরদিকে, মিসর অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে এবং পরে টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে শেষ ষোলোতে পৌঁছায়।
দেশের ফুটবলপ্রেমীরা টেলিভিশনে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসে ম্যাচটি সম্প্রচারিত হবে।
মোবাইল ফোন বা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে। এজন্য মাইরবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।























