০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগরওয়ালাকে

  • আপলোড সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৭৫৫ কোটি টাকার বেশি ব্যাংক লেনদেনের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এছাড়া তার ৩৪টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ এনেছে দুদক।

এসব অভিযোগে ২০২৫ সালের ৮ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলাটি দায়ের করে। এতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা উল্লেখ করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, দিলীপ আগরওয়ালা বর্তমানে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নতুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায়ও গ্রেফতার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগরওয়ালাকে

আপলোড সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬