০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার হলো ওয়াকফের ১৩ শতক জমি

  • আপলোড সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর কোতোয়ালি এলাকায় অবৈধভাবে দখলকৃত ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে সরাসরি তদারকি করেন ঢাকার জেলা প্র…

রাজধানীর কোতোয়ালি এলাকায় অবৈধভাবে দখলকৃত ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে সরাসরি তদারকি করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার জারি করা অফিস আদেশের আলোকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোতোয়ালি রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। উদ্ধার করা জমির দখল যথাযথ প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। আইন অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সরকারি ও ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং প্রকৃত কর্তৃপক্ষের কাছে দখল বুঝিয়ে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ঢাকা জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার হলো ওয়াকফের ১৩ শতক জমি

আপলোড সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬