১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ, তিনজন আটক

  • আপলোড সময় : ০২:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ — ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে অন্তত ছয়টি স্থানে হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। শিক্ষার্থীরা এ সময় দুজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান এবং পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা দুজনকে আটক করেন। পুলিশকে খবর দেওয়া হলে তাদের থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজনকে নীলক্ষেত মোড় থেকে আটক করা হয়েছে। তিনজনকেই শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

বিস্ফোরণের স্থানগুলোর মধ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় এবং নীলক্ষেত তোরণের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম বলেন, নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রিকশাযোগে এসে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ, তিনজন আটক

আপলোড সময় : ০২:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬