০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের প্রস্তাব মীর শাহে আলামের

  • আপলোড সময় : ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ নিউজটি পড়া হয়েছে

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান — আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি শনিবার (২১ নভেম্বর) বিকালে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনও সুযোগ নেই।’ তিনি আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল, দলটির বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে।’

মীর শাহে আলাম আরও বলেন, ‘যারা বাংলাদেশকে অন্য কোনও দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনও বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল।’

শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটি উদ্বোধন করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘রংপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। ইতিমধ্যে রংপুরের উন্নয়নে এক হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলাম বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে কোনও প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ট্রাম্প, পুতিন ও শি’র

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের প্রস্তাব মীর শাহে আলামের

আপলোড সময় : ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬