০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ট্রাম্প, পুতিন ও শি’র

  • আপলোড সময় : ০৩:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ নিউজটি পড়া হয়েছে

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর — বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া পরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করেছে। বৃহস্পতিবার চীনের শেনজেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক যৌথ বিবৃতিতে বলেন, সব দেশের স্বার্থে তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে বিশ্লেষকরা এ উদ্যোগের বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলো বর্তমানে প্রায় সর্বোচ্চ সক্ষমতায় চলছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে চীনের অপরিশোধিত তেল আমদানিতে বাধা সৃষ্টি হচ্ছে।

ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হামাদ হোসেন আল জাজিরাকে বলেন, এই ঘোষণা রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচনা করা উচিত। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক স্নাইডারের মতে, ভোক্তাদের আশ্বস্ত করতেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।

চীনের দৈনিক তেল পরিশোধন সক্ষমতা প্রায় ১ কোটি ৮৫ লাখ থেকে ১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ব্যারেল। তবে হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে অপরিশোধিত তেল আমদানি বাধাগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ব্যারেল, যা চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯৫ শতাংশের বেশি সক্ষমতায় চলছে।

রাশিয়ার দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ৬৫ লাখ ব্যারেল। তবে ইউক্রেনের হামলায় জুনে দেশটির শোধনাগারগুলোর দৈনিক উৎপাদন কমে ৩৮ লাখ ব্যারেলে দাঁড়ায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। ভারতের দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ৫৩ লাখ ৬০ হাজার ব্যারেল হলেও দেশটি অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, দেশটির শোধনাগারগুলো বর্তমানে প্রায় সর্বোচ্চ সক্ষমতায় চলছে। নতুন করে শোধনাগার চালুর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে সময় লাগবে। টেক্সাসের একটি শোধনাগার পুনরায় চালু করে ২০২৭ সালের শেষ নাগাদ দৈনিক ১ লাখ ৬৫ হাজার ব্যারেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে ভ্যালেরো এনার্জি।

রাশিয়া ও চীনের সামনে উৎপাদন বাড়ানোর চ্যালেঞ্জ রয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ অক্টোবরের শেষ দিক থেকে ৪৫ শতাংশ কমেছে। দেশটির কয়েকটি অঞ্চলে পেট্রোল ও ডিজেল বিক্রিতেও সীমা নির্ধারণ করা হয়েছে, ফলে উৎপাদন ও সরবরাহ বাড়ানো কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, চীনের অপরিশোধিত তেল আমদানি কিছুটা স্বাভাবিক হয়েছে। অক্টোবরে দেশটি দৈনিক ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা সেপ্টেম্বরে ছিল ৯০ লাখ ৩০ হাজার ব্যারেল। হামাদ হোসেন বলেন, চীনের কিছু অতিরিক্ত পরিশোধন সক্ষমতা থাকলেও উৎপাদন বাড়লে তা রফতানির বদলে অভ্যন্তরীণ মজুত পূরণে ব্যবহৃত হতে পারে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানির দাম কমাতে মধ্যপ্রাচ্যের পরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ট্রাম্প, পুতিন ও শি’র

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ট্রাম্প, পুতিন ও শি’র

আপলোড সময় : ০৩:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬