০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও আবু বক্কর সিদ্দিক

  • আপলোড সময় : ০৪:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

সরকারি বদলির আদেশ জারির দুই মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিক একই কর্মস্থলে দায়িত্ব পাল…

সরকারি বদলির আদেশ জারির দুই মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিক একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তিনি অফিসে বহাল থাকায় প্রশাসনিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। চলতি বছরের ৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে আবু বক্কর সিদ্দিককে পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বদলি করা হয়।

সরকারি বিধি অনুযায়ী, বদলির আদেশ জারির সাত দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ ছিল। সে হিসেবে ১৪ মে তার ক্ষেতলালে দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও তিনি এখনও পাঁচবিবি উপজেলায় দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বদলির আদেশ হয়েছে ঠিকই, তবে আমাকে রিলিজ দেওয়ার বিষয়টি জেলার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অধীনে। আশা করছি, আগামী ১৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে পারব।’

জয়পুরহাট জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বদলির আদেশ বহাল রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত তাকে নতুন কর্মস্থলে পাঠানো হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও আবু বক্কর সিদ্দিক

আপলোড সময় : ০৪:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬