০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ দিনে শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে ধর্ষণের পর হত্যা করার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপু…

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে ধর্ষণের পর হত্যা করার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকের উপস্থিতিতে রায় ঘোষণার সময় আসামিরা ছিলেন আরিফ মিয়া (১৯), রাকিব মিয়া (২১) ও মো. সাঈম মিয়া (১৯)।

মামলার প্রসঙ্গে জানা যায়, গত ১৪ জুন বিকেলে নিখোঁজ হয় নিছামনি। পরের দিন স্থানীয়রা কংস নদীর তলদেশে শিশুটির মরদেহ উদ্ধার করেন। মরদেহে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।

শিশুটির বাবা ১৫ জুন রাতে ধোবাউড়া থানায় মামলা করেন। তদন্তে চারজনকে গ্রেপ্তার করা হয়, যারা পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আদালত এ রায় ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

২৫ দিনে শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬