১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ: বিএসইসি চেয়ারম্যান

  • আপলোড সময় : ১১:২০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, দেশের শেয়ারবাজারে উৎপাদন বন্ধ থাকা বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদ…

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, দেশের শেয়ারবাজারে উৎপাদন বন্ধ থাকা বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাসুদ খান বলেন, বিশ্বের অন্যান্য দেশে বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন করা হয় না, তাই বাংলাদেশেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিএসইসি বাজারের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজ করা, ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বৃদ্ধি এবং মার্জিন ঋণের বিধিমালা শিথিল করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, পুঁজিবাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে আইনি কাঠামোতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। বর্তমান ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আরও ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা অস্বাভাবিক দাম বা লেনদেনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।

মাসুদ খান বলেন, মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী না করলে দেশের পুঁজিবাজারও শক্তিশালী হবে না। এজন্য বিদেশের আদলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সনদ চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মার্জিন ঋণ এবং পাবলিক ইস্যু বিধিমালাও সংশোধন করা হবে।

তিনি উল্লেখ করেন, আগামী সপ্তাহেই মার্জিন ঋণ নীতিমালার নতুন খসড়া প্রকাশ করা হবে। বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে বড় কোম্পানিগুলোর জন্য ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বৃদ্ধি করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ: বিএসইসি চেয়ারম্যান

আপলোড সময় : ১১:২০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬