০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ১১ মিয়ানমার নাগরিক আটক, জাল এনআইডি ব্যবহারের অভিযোগ

  • আপলোড সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পৃথক অভিযানে ১১ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।…

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পৃথক অভিযানে ১১ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং তিনজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে মংবা তংচংগা নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের কপি দেখান, তবে যাচাইয়ে ওই নথির সঙ্গে তার পরিচয়ের মিল পাওয়া যায়নি।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কারও কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো ভ্রমণ নথি ছিল না। আটক ব্যক্তিরা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ মোজ্জামেল হক বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

একই দিন দুপুরে ৩৪ বিজিবির সদস্যরা গর্জনবুনিয়া এলাকা থেকে আরও তিনজন মিয়ানমার নাগরিককে আটক করেন। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। পুশব্যাক হওয়া তিনজন হলেন— মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) ও মেতু মং তংচঙ্গা (১২)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক পাচার ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নাইক্ষ্যংছড়িতে ১১ মিয়ানমার নাগরিক আটক, জাল এনআইডি ব্যবহারের অভিযোগ

আপলোড সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬