০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ স্থগিতের দাবি জানিয়ে আইনি নোটিশ

  • আপলোড সময় : ০১:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়ে সরকারকে…

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, প্রতিবছর চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন বৈধ প্রয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। তবে সম্প্রতি কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, এসব হুমকির কারণে বাংলাদেশি নাগরিকরা হেনস্তা, নির্যাতন বা সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অতীতে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।

নোটিশে সংবিধানের ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ স্থগিতের দাবি জানিয়ে আইনি নোটিশ

আপলোড সময় : ০১:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬