০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ের…

বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে এসেছে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে, তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। তবে ২ জুলাই ফ্রান্স তাদেরকে হটিয়ে শীর্ষ স্থান দখল করে, ফরাসিদের পয়েন্ট ছিল ১৯১৬.২৪। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ফ্রান্স শীর্ষ স্থান ধরে রেখেছিল, কিন্তু সেমিতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর তাদের অবস্থান হুমকির মুখে পড়ে।

আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে ২৬.৯০ পয়েন্ট অর্জন করে এবং বর্তমানে তাদের পয়েন্ট ১৯৭০.৩৭। অন্যদিকে, স্পেন ফ্রান্সের বিপক্ষে জয় পেয়ে ৩০.৮২ পয়েন্ট অর্জন করে এবং ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

ফ্রান্স বর্তমানে ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে, ইংল্যান্ড ১৮৮৯.৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং ব্রাজিল ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।

ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

আপলোড সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬