০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের আত্মহত্যার চেষ্টা, প্রেমিকা নিরাপদে পালালেন যমুনায়

  • আপলোড সময় : ০৪:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে প্রেমিকা ঘটনাস্থল ছেড়ে চলে যান, আর প্রেমিক নদীতে ঝাঁপ দ…

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে প্রেমিকা ঘটনাস্থল ছেড়ে চলে যান, আর প্রেমিক নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে প্রেমিকা নদীতে ঝাঁপ না দিয়ে তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পর তিনি ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান।

পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

প্রেমিকের আত্মহত্যার চেষ্টা, প্রেমিকা নিরাপদে পালালেন যমুনায়

আপলোড সময় : ০৪:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬