০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল নিয়ে পুরোনো ভবিষ্যদ্বাণী ভাইরাল

  • আপলোড সময় : ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২১ সালে করা একটি ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েছে। ওই পোস…

২০২৬ বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২১ সালে করা একটি ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারাবে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১২ জুলাই এক্সে (সাবেক টুইটার) করা ওই পোস্টে সেমিফাইনালের ফলাফলও উল্লেখ ছিল। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার জয় এবং ফাইনালে ওঠার কথা বলা হয়েছিল। সম্প্রতি, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।

অন্যদিকে, স্পেনও ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই নিখুঁত ভবিষ্যদ্বাণী দেখে অনেক ফুটবল অনুরাগী বিস্ময় প্রকাশ করেছেন। তবে কিছু ব্যবহারকারী এটিকে একটি ইন্টারনেট কৌশল হিসেবে দেখছেন, যেখানে ভুয়া অ্যাকাউন্ট থেকে সম্ভাব্য ফলাফলের পোস্ট করা হয়।

আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমে জানা যাবে, আর্জেন্টিনা কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে, নাকি স্পেন ২০১০ সালের পর আবার শিরোপা জিতবে।

ফুটবল বিশ্বের নজর থাকবে পাঁচ বছর আগে করা ওই ভবিষ্যদ্বাণীর ফলাফল ৩-২ গোলের স্কোরলাইন বাস্তবে সত্যি হয় কি না, সেটির দিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল নিয়ে পুরোনো ভবিষ্যদ্বাণী ভাইরাল

আপলোড সময় : ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬