০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ, ১৬৩ ধারা কার্যকর

  • আপলোড সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

ভারতের কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের জন্য বাঁকড়া মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে মুসলিম ধর্মাবলম্বীরা আজ পথে নামার ডাক দিয়েছিলেন সিদ্দি…

ভারতের কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের জন্য বাঁকড়া মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে মুসলিম ধর্মাবলম্বীরা আজ পথে নামার ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। তবে মসজিদ কমিটির নেতারা সেখানে যেতে পারেননি।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, পুলিশ মসজিদে প্রবেশপথের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দেয়নি। ভারতীয় ন্যায় সংহীতার ১৬৩ ধারা সেখানে কার্যকর করা হয়, যার ফলে জমায়েত পণ্ড হয়ে যায়।

মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন যে, জুমার নামাজ আদায় ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য মুসল্লিরা সেখানে জমায়েত হবে। তবে আজ বিমানবন্দরের ৭ নম্বর গেট এলাকায় পৌঁছে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুল্লাহ পরে তার সমর্থকদের নিয়ে কাছের আরেকটি মসজিদে জুমার নামাজ আদায় করেন। এদিকে, কলকাতার কয়েকটি এলাকায় কিছু মুসল্লিকে নামাজের সময় হাতে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ করতে দেখা যায়।

মসজিদ কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, বিমানবন্দরসংলগ্ন বাঁকড়া মসজিদ সরিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ জুলাই থেকে মসজিদে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা দাবি করেন, ১৩৬ বছরের পুরোনো এই মসজিদে নামাজ বন্ধের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ, ১৬৩ ধারা কার্যকর

আপলোড সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬