০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে ১৩ বছরের শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার শাবলের আঘাতে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘট…

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার শাবলের আঘাতে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নুরুজ্জামান (১৩)।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, পারিবারিক তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবা শরিফুল ইসলাম (৪৫) শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার আচরণ স্বাভাবিক নয় বলে পুলিশের কাছে মনে হয়েছে।

নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে ১৩ বছরের শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬