১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের মহিলা কারাগার থেকে পালালো ২১ বছরের বন্দি রিম্পা

  • আপলোড সময় : ১২:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 6

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ২১ বছর বয়সী রিম্পা নামের এক সাজাপ্রাপ্ত নারী বন্দি পালিয়ে গেছেন। মাত্র ৮ দিন আগে কারাগারে আসা এই বন্দির পলায়নকে কেন্দ্র করে কারাগারে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পালানোর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ৩ জন মেট্রন ও ৪ জন নারী কারারক্ষীসহ মোট ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।

রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার কারওয়ান বাজার এলাকায় বসবাস করতেন। ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে কিছু বন্দিকে ইট বহনের কাজ করানো হচ্ছিল। নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে বন্দিদের সেলে ঢুকিয়ে তালাবদ্ধ করার কথা থাকলেও তা করা হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে উঁচু সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলায়নের পর কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও রিম্পার কোনো সন্ধান পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। এআইজি প্রিজন্স জান্নাতুল ফরহাদ জানান, ঘটনার পর কোনাবাড়ী থানায় মামলা হয়েছে এবং পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাশেদ খান

গাজীপুরের মহিলা কারাগার থেকে পালালো ২১ বছরের বন্দি রিম্পা

আপলোড সময় : ১২:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬