০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও মামদানি, আলোচনা নেই পরিকল্পনায়

  • আপলোড সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তাদের উপস্থিতি খেলা দেখার মধ্যে সীমা…

বিশ্বকাপ ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তাদের উপস্থিতি খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং রাজনৈতিক কারণে তাদের মধ্যে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন মেয়রের মুখপাত্র।

গত মাসে এনবিএ ফাইনালে একসঙ্গে দেখা গিয়েছিল ট্রাম্প ও মামদানি। সেদিন ট্রাম্পকে দেখে নিউইয়র্ক নিক্সের সমর্থকরা দুয়ো দেন। মার্কিন প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামের বাইরের ওয়াচ পার্টি বাতিল করতে হয়েছিল এবং দর্শকদের মাঠে ঢুকতে হয়েছিল নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগে।

ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন, ট্রাম্প বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন। তবে ট্রাম্পের ফিফা সভাপতির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

ফাইনাল ম্যাচটিকে ফেডারেল কর্তৃপক্ষ ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে, যার সুরক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ট্রাম্প এখনও গ্যালারিতে দেখা না গেলেও, মেয়র মামদানি প্রথম ম্যাচে মাঠে ছিলেন। তিনি ফুটবল ভক্তদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

ফাইনালে ট্রাম্প কিংবা মামদানি কোন পক্ষ নিচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের আর্জেন্টিনাকে সমর্থন করার বিষয়ে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই। মামদানি রসিকতা করে বলেছেন, তিনি যে দলের পক্ষ নেবেন, সেই দলই হেরে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও মামদানি, আলোচনা নেই পরিকল্পনায়

আপলোড সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬