০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের আবেগঘন বার্তা: কোচ দেশমকে বিদায় দিতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ

  • আপলোড সময় : ০৭:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে বিদায়ী ম্যাচে কোচ দিদিয়ের দেশমকে বিদায় দিতে ব্যর্থ হওয়ার জন্য দুঃখ…

ফ্রান্স জাতীয় ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে বিদায়ী ম্যাচে কোচ দিদিয়ের দেশমকে বিদায় দিতে ব্যর্থ হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই ম্যাচটি ছিল দেশমের ১৪ বছরের কোচিং অধ্যায়ের শেষ।

রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এমবাপ্পে বলেন, "আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে দাঁড়ালেন। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আমরা আপনাকে প্রাপ্য বিদায় দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।"

এমবাপ্পে আরও উল্লেখ করেন, দেশমের ১৪ বছরের অবদান ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, "এই কোচই জাতীয় দলকে পুনর্জাগরণের পথে ফিরিয়ে এনেছেন।" এমবাপ্পে আশা প্রকাশ করেন যে, সময় ও ইতিহাস দেশমের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করবে।

দেশমের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়ে এমবাপ্পে বলেন, "আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনার প্রতিটি অবদানের জন্য আবারও ধন্যবাদ।"

২০১২ সালে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নেন দিদিয়ের দেশম। তার অধীনেই ২০১৮ সালে ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে ফ্রান্সের অভিযান শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

এমবাপ্পের আবেগঘন বার্তা: কোচ দেশমকে বিদায় দিতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ

আপলোড সময় : ০৭:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬