০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকার জন্য ভাগনের বাইসাইকেল চুরি, ভাই গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

নেশার টাকা জোগাড় করতে ভাগনের বাইসাইকেল চুরি করার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বোন। নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মো…

নেশার টাকা জোগাড় করতে ভাগনের বাইসাইকেল চুরি করার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বোন। নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে বাইসাইকেলসহ পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে (৩৬) গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে না পেরে শনিবার বোন মোছা. মরিয়ম খাতুনের (৩৯) টিটিয়া আবেদ মোড় এলাকার বাড়ি থেকে তার ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান কালু। পরে বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন লালপুর থানায় নিজের ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে লাল ও সবুজ রঙের চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে তার বোন মামলা করেছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নেশার টাকার জন্য ভাগনের বাইসাইকেল চুরি, ভাই গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬