০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন আর্জেন্টিনার দুই ফুটবলার

  • আপলোড সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই মঞ্চ অতিক্রম করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে স্পেনের কাছে পরাজিত হয় এবং রানার্সআপ হয়।

পদক বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। লিসান্দ্রো মার্তিনেজ ইনফান্তিনো ও ট্রাম্প—কারও সঙ্গেই করমর্দন করেননি।

ক্রিস্তিয়ান রোমেরো ইনফান্তিনোর সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পকে এড়িয়ে যান। পরে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে করমর্দন করেন।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে মার্টিনেজ বা রোমেরো কেন ট্রাম্পের সঙ্গে করমর্দন করেননি, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ট্রাম্পের সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন আর্জেন্টিনার দুই ফুটবলার

আপলোড সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬