১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 8

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। জামায়াত নেতা আফাছ উদ্দিনকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে আটক করে পরে কোনো মামলা ছাড়াই ছেড়ে দেওয়ার অভিযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ জুলাই) বিকেলে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা। স্থানীয় সূত্র জানায়, গত ১৮ জুলাই (শনিবার) সন্ধ্যায় ডাকালিবান্ধা বাজারে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আফাছ উদ্দিন ও বিএনপির সদস্য সচিব আশরাফ উদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনায় আফাছ উদ্দিন গুরুতর আহত হন এবং উত্তেজিত জনতা আশরাফ উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ওসি রমজান আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফ উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে কোনো মামলা ছাড়াই বিএনপি নেতা আশরাফ উদ্দিনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।

হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম বলেন, ওসি রমজান আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন এবং জামায়াতের কাছে সহযোগিতা চান। তিনি আশ্বাস দেন যে বিএনপি নেতা আশরাফ উদ্দিনকে আইনের আওতায় আনা হবে, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে ওসির অপসারণের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

র‌্যাব-৪ এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজ যোগদান করেছেন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপলোড সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬