১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার আবদুল মজিদের ২৫ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ০১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 7

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আবদুল মজিদ নামে রূপালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালত তার নামে থাকা ১ কোটি ২৪ লাখ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ (৪৮) লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি এলাকার মৃত আমিনুল হকের ছেলে এবং রামগতি বাজার শাখার রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপক।

দুদকের সরকারি কৌঁসুলি মোহাম্মদ জহির উদ্দিন জানান, আবদুল মজিদ ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি গ্রাহকদের সঞ্চয় ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ১৬ লাখ ৩০ হাজার ২৩১ টাকাসহ মোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাৎ করেন।

২০১৩ সালে এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলা করে দুদক। আদালত দণ্ডবিধির ৪৬৭ ধারায় ১০ বছর, ৪০৯ ধারায় ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৮ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

র‌্যাব-৪ এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজ যোগদান করেছেন

রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার আবদুল মজিদের ২৫ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬