০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

  • আপলোড সময় : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এল…

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়।

হামলাকারীরা বনি আমিনকে 'মৌলবাদী' বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না, অথবা রাজনৈতিক মতভিন্নতার কারণে এই হামলা হয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এ ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ফেসবুকে নিয়মিত শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিদেশে একজন কনটেন্ট ক্রিয়েটরের ওপর সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

আপলোড সময় : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬