০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

  • আপলোড সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান…

রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান (৭৫) এবং তার সহকারী নিছার উদ্দীন আকাশকে (৩৬) তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ জুলাই দুপুরে আসামিরা বেআইনিভাবে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ১লা ও ২য় তলায় প্রবেশ করেন এবং সেখানে ভাঙচুর চালান। অভিযোগে বলা হয়, তারা অফিসের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন এবং ১৫ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যান।

ঘটনার পর বুধবার ভোরে পুলিশ ড. মকবুল আহমেদ খান ও তার সহকারী নিছার উদ্দীন আকাশকে গ্রেপ্তার করে। তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও চুরি হওয়া নথিপত্র উদ্ধার করা প্রয়োজন।

এছাড়া, আসামি ড. মকবুলের নামে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬