০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমএফএসের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

  • আপলোড সময় : ০৮:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করে…

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছে, কেন এই চার্জগুলো অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না।

হাইকোর্টের রুলে এমএফএসের সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়নের নির্দেশ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগণের জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

রোববার (২৬ জুলাই) জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, যিনি জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

এমএফএসের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আপলোড সময় : ০৮:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬