০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হত্যাকাণ্ড: মাথা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার সোহেল সরকারের হত্যার রহস্য উদ্ঘাটন

  • আপলোড সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

ময়মনসিংহে নিখোঁজের ছয় দিন পর মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া সোহেল সরকার (২৫) হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে…

ময়মনসিংহে নিখোঁজের ছয় দিন পর মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া সোহেল সরকার (২৫) হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মো. সেলিম মিয়া (৩০), আবদুল কাদির ওরফে আল আমিন (২৫), মো. সেলিম ওরফে নাপিত সেলিম (৩২) এবং লাল চাঁন ওরফে লালু (২৬) রয়েছেন। পুলিশ জানায়, সেলিমের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সোহেলের সম্পর্ক ছিল—এমন সন্দেহ থেকে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। পুলিশ একটি যৌথ দল নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা, কোদাল, রক্তমাখা পোশাক ও স্যান্ডেল উদ্ধার করে।

সোহেল ১৬ জুলাই রাতে নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২২ জুলাই স্থানীয়দের মাধ্যমে একটি বাগান থেকে সোহেলের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। সোহেলের বাবা নূরুল ইসলাম এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও আলামত গুমের মামলা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রধান অভিযুক্ত সেলিম দাবি করেছেন যে, সোহেল তিন মাস ধরে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় গোপনে বসবাস করছিল। বিষয়টি জানার পর সেলিম সোহেলকে ঢাকা থেকে বাড়িতে ডেকে এনে হত্যার পরিকল্পনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ময়মনসিংহে হত্যাকাণ্ড: মাথা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার সোহেল সরকারের হত্যার রহস্য উদ্ঘাটন

আপলোড সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬