০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, ব্যবসায়ী আটক

  • আপলোড সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে এক প্রবাসী স্ত্রীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সাদেক আলীর ছেলে এবং মেলান্দহ পৌর বাজারের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী।

সূত্র জানায়, শফিকুল ইসলাম মেলান্দহ পৌর এলাকার গরুহাটের পাশে নিজস্ব বাসায় বসবাস করতেন, আর প্রবাসীর স্ত্রী পাশের একটি বাসায় ভাড়ায় থাকতেন। গোসল করার সময় শফিকুল ইসলাম তার নিজের বাসার ছাঁদ থেকে মুঠোফোনে ওই নারীর ভিডিও ধারণ করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, শফিকুলকে গ্রেপ্তার করে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জামালপুরে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, ব্যবসায়ী আটক

আপলোড সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬